ভিয়েনা ১০:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী শিশুদের টিকাদান কর্মসূচি লক্ষ্যমাত্রা অর্জনের পথে: জাতিসংঘ ভারতের দুই গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে ইরানি তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন বাহিনীর অভিযান : পেন্টাগন প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক ইরানে সহায়তা পাঠালো বাংলাদেশ জ্বালানি সংকট মোকাবিলায় ১০ সদস্যের যৌথ কমিটি গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর লালমোহনে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে বিশুদ্ধ পানি বিতরণ করলেন ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা নবীগঞ্জে কলেজছাত্র নিহতের ঘটনায় তিনজন গ্রেপ্তার ৪৯৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনসার নিয়োগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি

ডেঙ্গুতে একদিনে রাজধানীতে ৪ মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫
  • ১৪৯ সময় দেখুন

ডেঙ্গুতে একদিনে ঢাকাতেই ৪ মৃত্যু, হাসপাতালে ৫৬৮

ইবিটাইমস ডেস্ক : ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর এখন পর্যন্ত মশাবাহিত রোগটিতে মৃতের সংখ্যা বেড়ে ১২২ জনে দাঁড়ালো। এছাড়া গত একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ৫৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চারজন মারা গেছেন। তারা সবাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা। অন্যদিকে গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (১১৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।

এছাড়াও গত একদিনে বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৬৭ জন, খুলনা বিভাগে ৪২ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন এবং সিলেট বিভাগে ৩ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ডেঙ্গুতে একদিনে রাজধানীতে ৪ মৃত্যু

আপডেটের সময় ০১:০৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫