ভিয়েনা ১০:০৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

প্রবাসীদের জন্য সুখবর দিলো ওমান সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ১৭৮ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : প্রবাসীদের রেসিডেন্ট কার্ডের মেয়াদ দুই বছর থেকে বাড়িয়ে তিন বছর করার ঘোষণা দিয়েছে ওমান সরকার। সোমবার (১১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে গালফ নিউজ।

নতুন নিয়ম অনুযায়ী, নির্ধারিত ফি দিয়ে এক, দুই বা তিন বছর মেয়াদের রেসিডেন্ট কার্ড বেছে নিতে পারবেন প্রবাসীরা। এছাড়া ওমানি নাগরিকদের ব্যক্তিগত আইডির মেয়াদ ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে। এক বছরের জন্য ফি ৫ রিয়াল, দুই বছরের জন্য ১০ রিয়াল এবং তিন বছরের জন্য নির্ধারণ করা হয়েছে ১৫ রিয়াল। তবে কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে পরিবর্তনের জন্য গুণতে হবে ২০ রিয়াল— জানিয়েছে দেশটির নিরাপত্তা বিভাগ।

অপরদিকে র‌য়্যাল ওমান পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, আইন মেনে চলার জন্য সব রেসিডেন্ট এবং আইডি কার্ডধারীদের মেয়াদ শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে নথি নবায়ন করতে হবে। এই সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।

উল্লেখ্য, ২০২৫ সালের জুন মাসের হিসেব অনুযায়ী বর্তমানে ওমানে প্রায় ১৮ লাখ বাংলাদেশি বসবাস করছেন। এর মধ্যে বেসরকারি খাতে ১৪ লাখ, সরকারি খাতে ৪১ হাজার, গৃহকর্মী হিসেবে ৩ রাখ ৪৯ হাজার প্রবাসী কর্মরত।
ঢাকা/এসএস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

প্রবাসীদের জন্য সুখবর দিলো ওমান সরকার

আপডেটের সময় ১২:০৬:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫