ভিয়েনা ০১:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

লালমোহন অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:২৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫
  • ৯৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহন পৌর শহরের হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫টি দোকান পুড়ে গেছে এবং কয়েকটি দোকান আংশিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) ভোর আনুমানিক ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্থ দোকানগুলো হলো— পলি সু কর্নার, রাইট চয়েজ ফ্যাশন, নাফি ফ্যাশন, ফ্যাশন গ্লারি, নিউ রিফাত ফ্যাশন, এছাড়াও ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয় ,ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন মুহূর্তেই এক দোকান থেকে আরেক দোকানে ছড়িয়ে পড়ে।

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহবার হোসেন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহন অগ্নিকাণ্ডে পাঁচ দোকান পুড়ে ছাই

আপডেটের সময় ০৮:২৮:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫