ভিয়েনা ০৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা লালমোহনে পাকা সড়কের দাবিতে মানববন্ধন রোমানিয়ার আবাসিক ভবনে রুশ ড্রোন হামলা, আহত ২ ট্রাম্পের অনুমোদনের অপেক্ষায় যুক্তরাষ্ট্র-ইরানের আরও ৬০ দিনের যুদ্ধবিরতি আগামীকাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী অস্ট্রিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে পবিত্র ঈদুল আযহা উদযাপিত স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

লালমোহনে বিপুল পরিমাণ মাছ-জালসহ ট্রলিং বোট জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫
  • ৩৬৮ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৭২ লাখ টাকা মূল্যের জাল ও সামুদ্রিক মাছসহ ৭টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়েছে।শনিবার (৯ আগস্ট) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ আগস্ট) ভোর ৫টায় কোস্ট গার্ড আউটপোস্ট লালমোহন এবং মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে লালমোহন উপজেলার গজারিয়ার খালপাড়া-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ওই এলাকা থেকে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫টি বেহুন্দি জাল এবং ৭০ লাখ টাকা মূল্যের ২০ হাজার কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। এ সময় অবৈধ ৭টি আর্টিসানাল ট্রলিং বোট আটক করা হয়।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার জানান, জব্দ করা মাছ উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে এবং আর্টিসানাল ট্রলিং বোটগুলোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন, মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে বিপুল পরিমাণ মাছ-জালসহ ট্রলিং বোট জব্দ

আপডেটের সময় ০৫:৩৮:২১ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫