ভিয়েনা ০২:১১ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আমিরাতের বিমানে বোমা হামলায় ৪০ সেনা নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ২৭২ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : সুদানের বিমানবাহিনী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমানে বোমা হামলা চালিয়েছে। কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী বিমানটি দারফুরের আধাসামরিক র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে অবতরণের সময় বোমা মেরে সেটি ধ্বংস করা হয়।
সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বুধবার গভীর রাতে এই হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। খবর আলজাজিরার
সম্প্রতি বিমানবন্দরটিতে সুদানের সেনাবাহিনী বারবার বিমান হামলা চালিয়ে আসছে। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফের সঙ্গে যুদ্ধে লিপ্ত রাষ্ট্রীয় এ বাহিনী।
এএফপি-কে নাম প্রকাশ না করার শর্তে এক সামরিক সূত্র জানিয়েছে, বিমানটি দারফুরের নিয়ালা বিমানবন্দরে অবতরণের সময় বোমা হামলায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়। বিমানটিতে আরএসএফের জন্য বিদেশি যোদ্ধা ও সামরিক সরঞ্জাম ছিল। রাষ্ট্রীয় টিভির দাবি, বিমানটি উপসাগরীয় একটি ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল।
আরএসএফ এ বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি। তবে এএফপি সংযুক্ত আরব আমিরাতের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, বিমান ধ্বংসের অভিযোগকে তিনি ‘মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন।
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বলেছেন, হামলায় কতজন কলম্বিয়ান নিহত হয়েছেন তা জানতে তার সরকার কাজ করছে। তিনি এক্স-এ এক পোস্টে লেখেন, আমরা চেষ্টা করব তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে।
ঢাকা/এসএস

জনপ্রিয়

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

আমিরাতের বিমানে বোমা হামলায় ৪০ সেনা নিহত

আপডেটের সময় ০৩:২১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫