ভিয়েনা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে: আমিরাত লেবাননে হামলা বন্ধে ইইউ’র আহ্বান সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক : শ্রমবাজার খোলা, স্বচ্ছ প্রক্রিয়া ও ব্যয় কমাতে সম্মতি টাঙ্গাইলে ছয় মাদক বিক্রতা ও তিনজন মাদকসেবী গ্রেফতার টিআর কাবিখার তথ্য নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার লুকোচুরি যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি : যা জানা গেছে যুক্তরাষ্ট্র-ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

ভারত থেকে আসা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের নির্দেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫
  • ৭৬ সময় দেখুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন

আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ওয়াশিংটন থেকে এতথ্য জানিয়েছে। রয়টার্স জানায়,মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ভারত থেকে আসা পণ্যের উপর অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের একটি নির্বাহী আদেশ জারি করেছেন, যেখানে বলা হয়েছে যে দেশটি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়ান তেল আমদানি করছে।

এর আগে গতকাল (৫ আগস্ট) ভারতীয় পণ্যের ওপর ‘উল্লেখযোগ্যভাবে’ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখায় ভারতের বিরুদ্ধে এমন পদক্ষেপ নিতে যাচ্ছেন তিনি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ভারত ভালো বাণিজ্যিক অংশীদার নয়। কারণ, তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা করে। কিন্তু আমারা তাদের সঙ্গে কোনও ব্যবসা করি না। তাই আমরা ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করি। তবে আমি মনে করি, আগামী ২৪ ঘণ্টায় আমি তা উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি করতে যাচ্ছি। কারণ, তারা রাশিয়ার তেল কিনছে।’

এর একদিন আগেই, সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘রাশিয়ার তেল কেনার দায়ে তিনি ভারতের পণ্যের ওপর শুল্কের পরিমাণ বৃদ্ধি করবেন। যুক্তরাষ্ট্রকে এই শুল্ক পরিশোধ করবে ভারত।’

প্রসঙ্গত, গত ৩১ জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয়। আদেশ অনুযায়ী, ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। পাশাপাশি রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে অতিরক্তি জরিমানা আরোপের কথাও বলা হয়। তবে কী পরিমাণ জরিমানা আরোপ করা হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। আগামী ৭ আগস্ট থেকে পাল্টা শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে ভারত। তবে এ নিয়ে ওয়াশিংটনের আপত্তি রয়েছে। সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের নির্দেশনা দেয়নি নয়াদিল্লি সরকার।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে: আমিরাত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভারত থেকে আসা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত ২৫% শুল্ক আরোপের নির্দেশ

আপডেটের সময় ০৭:৩০:৪৩ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫