ভিয়েনা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার ভারত থেকে ৯০ মেট্রিক টন কাঁচা মরিচ আমদানি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আহ্বান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির আগামীকাল জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর ‘ফ্যাসিস্টদের দমনে পুলিশ আরও কঠোর হবে’ : খুলনা রেঞ্জের ডিআইজি মাভাবিপ্রবিতে প্রতীকী ম্যারাথন ‎ মাভাবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ইন্দোনেশিয়ার বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ অর্জন করলেন লালমোহনের ফাহিম

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • ২৪১ সময় দেখুন

আন্তর্জাতিক ডেস্কঃ ৪৯ জন আরোহী নিয়ে রাশিয়ার একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। চীন সীমান্তবর্তী রাশিয়ার আমুর অঞ্চলে উড়োজাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে। বলা হচ্ছে, ওই বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স সহ একাধিক বার্তা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটির মূল অংশে আগুন লাগে। আর ধ্বংসাবশেষটি আমুর অঞ্চলে পাওয়া গেছে।

প্রাথমিক তথ্য অনুসারে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনায় তাদের সবার মৃত্যু হয়েছে। যদিও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় উড়োজাহাজটিতে ৪০ জনের মতো আরোহী থাকার কথা বলেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে আমুরের আঞ্চলিক গভর্নর ভাসিলি অরলভ লেখেন, আন্তোনভ-২৪ বিমানটি ব্লাগোভেশচেনস্ক শহর থেকে চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের দিকে যাওয়ার সময় রাডার থেকে ‘অদৃশ্য’ হয়ে যায়।

তিনি আরও লিখেছেন, উড়োজাহাজটির সন্ধানে ইতিমধ্যেই প্রয়োজনীয় বাহিনী ও উপকরণ অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে পাঠানো হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস/এম আর 

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাশিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, কেউ বেঁচে নেই

আপডেটের সময় ০১:৫৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫