ভিয়েনা ০৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু ইতালিতে গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠিত দায়িত্ব হস্তান্তরে একরাত সময় চেয়েও পেলেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, কেড়ে নেওয়া হলো চাবি লালমোহনে ‘লাস্ট ড্রেস বাই শওকত’ এর উদ্যোগে অসহায় ও দুস্থদের জন্য দাপন কাপনের সামগ্রী বিতরণ লালমোহনে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের মতবিনিময় সভা মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ তোফায়েল আহমেদ আর নেই খসড়া প্রস্তাবে ১২শ’ কোটি ডলারের সম্পদ ছাড়ের দাবি ইরানের : রাষ্ট্রীয় টিভি চুক্তি না হলে আবারও ইরানে হামলা চালাতে প্রস্তুত যুক্তরাষ্ট্র শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, আজ রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট

মাহরিনের আত্মত্যাগের প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
  • ৬৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে শিশু শিক্ষার্থী ও শিক্ষকের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার (২৩ জুলাই) ফেসবুকে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, ঢাকার একটি স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খaবর শুনে বাংলাদেশের জনগণের জন্য আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আরও শতাধিক আহত হয়েছেন।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী শিক্ষিকা মাহরিন চৌধুরীর আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক মেহেরিন চৌধুরী, যিনি সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং পরবর্তীতে আরও শিশুদের বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যেও ফিরে যান। তার অসামান্য সাহস ও আত্মত্যাগ স্মরণীয় হয়ে থাকবে।

বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, তিনি নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখে মালয়েশিয়ার জনগণের সমবেদনা জানাবেন।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে আনোয়ার ইব্রাহিম বলেন, এ দুঃখের মুহূর্তে আমরা আপনার পাশে আছি। নিহত প্রতিটি প্রাণ, ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি শোক প্রকাশ করছি।
ঢাকা/এসএস

Tag :

লেবানন পরিস্থিতি নিয়ে তীব্র চাপে নেতানিয়াহু

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মাহরিনের আত্মত্যাগের প্রশংসা মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

আপডেটের সময় ১১:৩৬:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫