ভিয়েনা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কাল তারেক রহমানকে টেলিফোনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর

বিমান দুর্ঘটনার খবরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
  • ১৭৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের প্রতি এক শোকবার্তায় চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকায় বাংলাদেশের একটি সামরিক বিমান দুর্ঘটনার খবরে আমি গভীরভাবে মর্মাহত।

তিনি বলেন, এ দুর্ঘটনায় যেসব মানুষের প্রাণহানি ঘটেছে, তাদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি। শোকসন্তপ্ত পরিবারবর্গ এবং আহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

ওয়াং ই জানান, বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এমন দুঃসময়ে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে বেইজিং।

গতকাল সোমবার বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজের একটি ভবনে বিধ্বস্ত হয়। এতে এখন পর্যন্ত ৩১ জন নিহত ও ১৬৫ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকা/এসএস

জনপ্রিয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিমান দুর্ঘটনার খবরে চীনের পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

আপডেটের সময় ০১:৪৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫