ভিয়েনা ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, সন্দেহ পোষণের অবকাশ নেই : ধর্ম উপদেষ্টা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ১১৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তী সরকারের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, নির্বাচন আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এ নিয়ে কোনো সন্দেহ পোষণের অবকাশ নেই।

আজ শনিবার (৫ জুলাই) সকালে বান্দরবান শহরের মেঘলা পর্যটন কমপ্লেক্সে জেলা মডেল মসজিদ নির্মাণের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, ‘যে দল যাই বলুক না কেন, জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমরা নির্বাচন আয়োজনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

মডেল মসজিদ নির্মাণের বিষয়ে এ সময় তিনি বলেন, ‘প্রায় বিশ কোটি টাকা ব‍্যয়ে ৪৩ শতক জায়গার ওপর চার তলাবিশিষ্ট জেলা মডেল মসজিদ ও ইসলামি সাংস্কৃতি কেন্দ্রটি নির্মিত হবে। এটি হবে আন্তর্জাতিক মানসম্পন্ন একটি ইসলামি স্থাপনা। এই মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রটি হবে পাহাড়ে অসাম্প্রদায়িক চেতনার একটি নিদর্শন।’

তিনি আরও জানান, এই মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রে হেফজখানা, লাইব্রেরিসহ ইসলামি সাংস্কৃতিক চর্চার বিভিন্ন সুযোগ থাকবে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, সন্দেহ পোষণের অবকাশ নেই : ধর্ম উপদেষ্টা

আপডেটের সময় ১২:০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫