ভিয়েনা ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

ইভিএম কেনায় অর্থ অপচয়, ইসির তিন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • ৫০ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে রাষ্ট্রের তিন হাজার কোটি টাকা বেশি নষ্ট করেছে। এমন অভিযোগে নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২ জুলাই) সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াৎ তাদের জিজ্ঞাসাবাদ করছেন।

তলবে হাজির হয়েছেন ইসির উপ-সচিব ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার এবং তৎকালীন সিনিয়র মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন। এই দিন সব মিলিয়ে ইসিতে মোট ছয়জন কর্মকর্তাকে তলব করা হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে. এম. নূরুল হুদাসহ অন্যান্যদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে টেন্ডার ছাড়াই বাজারমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে দেড় লাখ টাকা মূল্যমানের ইভিএম কেনা হয়। এর ফলে সরকারের প্রায় ৩ হাজার ১৭২ কোটি টাকার ক্ষতি হয়েছে।এই অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশন সংক্রান্ত দুদকের অভিযানে প্রাথমিক সত্যতা মেলে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

Tag :
জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইভিএম কেনায় অর্থ অপচয়, ইসির তিন কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

আপডেটের সময় ১০:৩৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫