ভিয়েনা ০৯:০৭ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫
  • ৫৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে  ৯টি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। রবিবার বিকেলে লালমোহনের গজারিয়া খাল গোড়ায় বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের লেফটেন্যান্ড কমান্ডার ও স্টাফ অফিসার অপারেশন রিফাত আহমেদ প্রেস ব্রিফিং এ জানান, সামুদ্রিক মৎস বিধিমালা অনুযায়ী বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরনের জন্য প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ২১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক যে কোনা প্রজাতির মৎস্য আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদের বিত্তিতে ১৯ এপ্রিল ২০২৫ শনিবার দুপুর থেকে রবিবার দুপুর পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ভোলা এবং আউটপোস্ট লালমোহন কর্তৃক ভোলার লালমোহন উপজেলাধীন গজারিয়া খালের মাথা সংলগ্ন তেতুঁলিয়া নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বৈধ কাগজপত্র এবং লাইফ সেভিং ইকুইপেন্ট না থাকায় ৯টি আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। বোর্ডগুলো হলো এফবি মায়ের আর্শিবাদ ২, মায়ের আর্শিবাদ ৩, এফবি মা বাবার দোয়া, এফবি ভাই ভাই, এফবি নবীপুর, এফবি নবীপুর ২, এফবি নবীপুর ৩, এফবি শীতারাম, এফবি শীতারাম ১। পরবর্তীতে জব্দকৃত ট্রলিং বোটসমূহ মৎস্য বিভাগ ভোলার নিকট হস্তান্তর করত: মেরিন কোর্টে মামালা করা হয়।
তিনি আরো জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ডের এখতিয়াভুক্ত এলাকা সমূহে মৎস্য সম্পদ রক্ষায় এরুপ তৎপর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রেস ব্রিফিং এ কোস্ট গার্ডের সদস্যসহ লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন উপস্থিত ছিলেন।  

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ৯টি অবৈধ ট্রলিং বোট জব্দ

আপডেটের সময় ০৭:০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫