ভিয়েনা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

লালমোহনে অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • ৫০ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : ভোলার লালমোহনে জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।

সোমবার রাত ১০ টা থেকে ভোর রাত পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তরের পরিচালিত অভিযানে তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে এসব জাল জব্দ করা হয়।
এ সময় অন্তত ৩০ লাখ টাকা মূল্যের ৪৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবের দিকনির্দেশনায় অভিযানে লালমোহন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. সাইদুর রহমান, ক্ষেত্র সহকারী নেছার উদ্দিন, সাইফুল ইসলাম, তথ্য সংগ্রহকারী মো. আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেন, জাটকা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩০ শে এপ্রিল পর্যন্ত লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করবো। এরই ধারাবাহিকতায় তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এছাড়া অভিযানে ৫ কেজি জাটকা ইলিশ উদ্ধারের পর অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অবৈধ জাল জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস

আপডেটের সময় ০২:০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫