ভিয়েনা ০৯:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো লালমোহনে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু, ঘাতক যান অজ্ঞাত শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: শিক্ষামন্ত্রী দেশত্যাগে নিষেধাজ্ঞা, তবু যুক্তরাষ্ট্রে বলসোনারো? চোটে মুশফিক ছিটকে গেলেন, মিরপুর টেস্টে খেলছেন হৃদয় বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানকে প্রধানমন্ত্রীর আহ্বান লালমোহনে টেন্ডার ছাড়াই অর্ধ কোটি টাকার গাছ কর্তন! ইউএনও’র নীরব ভূমিকা ঝালকাঠিতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঝালকাঠিতে ইলিশ রক্ষার অভিযানে হামলা, আহত ৭ চরফ্যাশনে কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চীনের বিনিয়োগে বাংলাদেশে হবে বিশেষায়িত হাসপাতাল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
  • ১২৬ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত ড. খলিলুর রহমান বলেছেন, চীনের বিনিয়োগে বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হাসপাতাল নির্মিত হবে।
তিনি বলেন, বিশেষায়িত একটি হাসপাতাল নির্মাণের ব্যাপারে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অনুরোধ জানালে চীন রাজি হয়। খুব শিগগিরই বিশেষায়িত হাসপাতাল নির্মাণের কার্যক্রম শুরু হবে।

রোববার (৩০ মার্চ) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার চীন সফর উপলক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ থেকে প্রতিবছর হাজার হাজার রোগী প্রতিবেশী দেশ ভারতসহ বিভিন্ন দেশে যায়। সরকারের পক্ষ থেকে দেশে কেন আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মিত হচ্ছে না, একজন গণমাধ্যমকর্মীর এমন প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান বলেন, গত বছরের ডিসেম্বরে তিনি কুনমিং যান। সেখানে চীনের কো-অপারেশন মিনিস্টারের সঙ্গে তার কথা হয়। ওই সময় বাংলাদেশের রোগীদের সূচিকিৎসার্থে সেখানকার কয়েকটি হাসপাতাল চিহ্নিত করা যায় কি না সে ব্যাপারে তাকে অনুরোধ করা হয়েছিল।

অনুরোধের পরিপ্রেক্ষিতে তারা অতি দ্রুত বাংলাদেশিদের চিকিৎসার জন্য চারটি হাসপাতাল ঠিক করেন। তিনি ব্যক্তিগতভাবে সেই চারটি হাসপাতালের একটি ফার্স্ট পিপলস হাসপাতাল পরিদর্শন করেন। গত ১০ মার্চ বাংলাদেশ থেকে একটি দল চিকিৎসা গ্রহণের জন্য সেখানে যায়।
তিনি বলেন, বাংলাদেশ থেকে চীনের কুনমিং যেতে মাত্র ২ ঘণ্টা সময় লাগে। তাছাড়া হাসপাতালে চিকিৎসার মান ও পরিবেশ অত্যন্ত ভালো।
ঢাকা/ইবিটাইমস/এসএস

ইসরায়েলে নেতানিয়াহুকে হটাতে বিরোধী জোটের দিকে সহযোগিতার হাত বাড়াল আরব দলগুলো

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

চীনের বিনিয়োগে বাংলাদেশে হবে বিশেষায়িত হাসপাতাল

আপডেটের সময় ১২:০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫