ভিয়েনা ১১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার চলমান থাকবে: চিফ প্রসিকিউটর আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ বাংলাদেশে সুষ্ঠুভাবে ক্ষমতা হস্তান্তরে ইইউর ধন্যবাদ জ্ঞাপন দেশের সব আবর্জনা দূর করতে চাই: শফিকুর রহমান জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা সৌদি আরবে চাঁদ দেখা গেছে, আগামীকাল থেকে মধ্যপ্রাচ্যে রমজান শুরু পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪

লালমোহনের জুলাই শহীদদের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • ৫৩ সময় দেখুন

জাহিদ দুলাল, ভোলা দক্ষিণ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার রাজপথে শাহাদাৎবরণকারী ভোলার লালমোহন উপজেলার শহীদদের পরিবারের হাতে ঈদ উপহার পৌঁছে দিয়েছেন।

মঙ্গলবার (২৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শহীদদের পরিবারের হাতে এসব উপহার সামগ্রী পৌঁছে দেন লালমোহন উপজেলা যুবদলের নেতারা।

জুলাই আন্দোলনে ঢাকার বিভিন্ন স্থানে লালমোহনের ১১ জন শহীদ হন।
আজ ওই শহীদদের মধ্যে ৬জনের বাড়ি গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়ার পাশাপাশি তাঁদের কবর জিয়ারত করেন যুবদল নেতৃবৃন্দ।
পরে শহীদদের বাবা-মায়ের হাতে তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা কার্ড, আর্থিক অনুদান তুলে দেন তারা। একই সঙ্গে শহীদ পরিবারদের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ এর পাঠানো ঈদ উপহারও তুলে দেওয়া হয়। 
আরও ৫জন শহীদ পরিবারের কাছেও এসব উপহার পৌঁছে দেয়া হবে বলে জানান যুবদল নেতারা।

এসময় লালমোহন উপজেলা যুবদলের সভাপতি শাহীনুল ইসলাম কবির হাওলাদার, সিঃ সহ-সভাপতি কামরুজ্জামান বাবুল পাটোয়ারী, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, সাংগঠনিক সম্পাদক বশির হাওলাদার, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক নিরব হাওলাদার, নিজাম সাদিকসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

এআই’কে গুটিকয়েক ধনকুবেরের মর্জির ওপর ছেড়ে দেওয়া যাবে না : জাতিসংঘ মহাসচিব

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের জুলাই শহীদদের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

আপডেটের সময় ০৪:৫২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫