ভিয়েনা ১০:১১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর জনগণ হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছে : প্রধানমন্ত্রী ৪৩তম ভিয়েনা সিটি ম্যারাথনে জয়ী হয়েছেন কেনিয়ার ফ্যানি কিপ্রোটিচ স্কুলে সংস্কৃতিচর্চা হলে দেশে উগ্রবাদ থাকবে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত শাহপরান ফেরি থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৪ জন আটক যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অগ্রগতি, চূড়ান্ত চুক্তি এখনো দূরে: ইরানের স্পিকার বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে দেশে জ্বালানি তেলের দাম সমন্বয় রাত ৩টা পর্যন্ত অফিসিয়াল কাজ করেছেন প্রধানমন্ত্রী

অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৬০ সময় দেখুন

শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে ফাকা গুলি ছুড়ে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গরু ব্যবসায়ীরা হলেন, রাজশাহী জেলার বিন্দারামপুর গ্রামের মোকসেদ আলীর ছেলে পিয়ারোল, একই এলাকার লিটন মিয়া, মনিরুল, জেবেল মিয়া।

শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় গোড়াই-সখীপুর সড়কের উপজেলার বাঁশতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মির্জাপুর উপজেলার অন্যতম বৃহৎ হাট হচ্ছে কাইতলা গরুর হাট। শনিবার ছিল সাপ্তাহিক হাটবার। ব্যবসায়ীরা গরু বিক্রি করে সন্ধ্যায় প্রাইভেটকার যোগে ফিরছিলেন। পথিমধ্যে নয়াপাড়া এলাকায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল ও একটি মাইক্রােবাস ব্যবসায়ীদের প্রাইভেটকারটি গতিরোধ করে এলোপাথারি ফাকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে।
পরে ছিনতাইকারীরা প্রাইভেটকারের গ্লাস ভেঙে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ ছিনিয়ে নেয়। টাকা ছিনিয়ে নিয়ে ছিনতাইকারীরা আজগানা ইউনিয়নের খাটিয়ারহাট সড়ক দিয়ে পালিয়ে যায়।

গরু ব্যবসায়ী পিয়ারোল জনান, ছিনতাইকারীরা গুলি ছুড়লে আমরা ভয় পেয়ে যাই। পরে অস্ত্র ঠেকিয়ে আমাদের ৭৮ লাখ টাকা ভর্তি দুটি ব্যাগ নিয়ে তারা চম্পট দেয়।

এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশের ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের একাধিক টিম কাজ করছে।

ঢাকা/ইবিটাইমস/এসএস

জনপ্রিয়

বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন প্রধানমন্ত্রীর

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের ৭৮ লাখ টাকা ছিনতাই

আপডেটের সময় ০৯:০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫