ভিয়েনা ০৭:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হবিগঞ্জের ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩ সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকায় নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা : প্রতিমন্ত্রীর টুকু রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দক্ষিণ কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো কাতারকে ৬-০ তে উড়িয়ে কানাডার ঐতিহাসিক জয় বসনিয়াকে গোলবন্যায় ভাসিয়ে সুইজারল্যান্ডের জয়

দেশের চার বিভাগে বৃষ্টির আভাস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • ৮৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক : দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানিয়েছে, মঙ্গলবার (১৮ মার্চ) ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় (২৫ শতাংশ এলাকা) ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক গণমাধ্যম কে এমন তথ্য জানান। তিনি বলেন, এই কয়েকদিন দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে গরম কিছুটা কম থাকবে।

তাপপ্রবাহ নিয়ে তিনি বলেন, দেশে আগামী ৭ দিনে তাপপ্রবাহের উল্লেখযোগ্য সম্ভাবনা নেই। বিচ্ছিন্নভাবে দুয়েক জেলায় তাপপ্রবাহ হলেও সেটাকে তাপপ্রবাহের আওতায় সাধারণত ধরা হয় না।

এদিকে সোমবার দেশে ৫ জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে চাঁদপুর ও নরসিংদী জেলায়। ঢাকা, নারায়ণগঞ্জ ও রাজশাহীর দুয়েক জায়গায় সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে।
ঢাকা/ইবিটাইমস/এসএস

হবিগঞ্জের চুনারুঘাটে গাছ কর্তন করতে গিয়ে ১ বনদস্যু কুখ্যাত গাছ চোর আটক

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের চার বিভাগে বৃষ্টির আভাস

আপডেটের সময় ০৯:০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫