ভিয়েনা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার ‘পরবর্তী লক্ষ্য মঙ্গল গ্রহ!’: আর্টেমিস নভোচারীদের অভিনন্দন বার্তায় ট্রাম্প হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি না পেয়ে শারজাহ বন্দরেই ফিরছে ‘বাংলার জয়যাত্রা’ যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইসলামাবাদে মার্কিন-ইরান বৈঠক অবরোধের ৪০ দিন পার হলেও চাল না পাওয়ায় জেলেদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু ইরান যুদ্ধ চায় না, তবে অধিকার রক্ষায় অটল থাকবে: মোজতবা খামেনি জাতীয় সংসদে আরও ১০টি বিল পাস মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতা চাইলেন লালমোহন থানার ওসি অলিউল সন্তানকে চিকিৎসার সহযোগিতার জন্য বাবার আকুতি

এবছর থেকে হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব সরকার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৭০ সময় দেখুন

২০২৫ সালের হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। তবে কত বছরের শিশু পর্যন্ত এই নিষেধাজ্ঞা তা এখনও পরিষ্কার করেনি সৌদি মন্ত্রণালয়

আন্তর্জাতিক ডেস্কঃ রবিবার (৯ ফেব্রুয়ারি) দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘প্রতিবছর তীব্র ভিড়ের সঙ্গে সংশ্লিষ্ট সব ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষাই এই সিদ্ধান্তের লক্ষ্য। শিশুদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত এবং হজযাত্রার সময় তাদের যেকোনও ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।’’

মন্ত্রণালয়ের বিবৃতীতে আরও বলা হয়েছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেননি।

উল্লেখ্য যে,আরবের মহাকাশ বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী,সৌদি আরবে এবছর ফেব্রুয়ারি মাসের শেষ দিন সন্ধ্যায় অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি (এবছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনে) আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাবে। এছাড়াও আরও বলা হয়েছে আকাশে চাঁদ থাকবে প্রায় ৩২ মিনিট। ফলে সব জায়গা থেকেই দৃষ্টিগোচর হবে।

মধ্যপ্রাচ্যের জনপ্রিয় সংবাদ মাধ্যম গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে জানায়,চলতি এবছর হজের নিবন্ধন নুসুক অ্যাপ এবং সৌদি আরবের সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্য আনুষ্ঠানিকভাবে এই দুটি মাধ্যমে নিবন্ধন চালু করা হয়েছে।
হজযাত্রীদের তথ্য যাচাই-বাছাই, সঙ্গীদের যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।

এদিকে, হজ প্যাকেজ বিক্রয়ের আগে নিজেদের প্রস্তুতির ওপর জোর দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়। যদিও ইতোমধ্যে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়েছে। সেখানে হজযাত্রীদের পছন্দের প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট নিশ্চিত ও অন্যান্য বিষয় চূড়ান্ত করতে হবে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

রাজশাহীতে পুলিশের অভিযানে ২৬জন গ্রেফতার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এবছর থেকে হজযাত্রীদের শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব সরকার

আপডেটের সময় ০৮:৩৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫