ভিয়েনা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি

বিশ্বের নতুন শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের কিছুটা উন্নতি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯০ সময় দেখুন

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে এবছর অস্ট্রিয়ার স্থান চতুর্থ স্থানে

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এ তথ্য উঠে এসেছে। ২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে। চার ধাপ এগিয়ে বর্তমানে রয়েছে ৯৩তম অবস্থানে।

এই সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। এই তিন দেশের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া বর্তমানে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন।

হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচক অনুযায়ী এবছর সূচকের প্রথম অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ১৯৩টি দেশ ভ্রমণ করতে পারবেন। দ্বিতীয় অবস্থানে আছে জাপান ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা ১৯০টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

এছাড়া সূচকের তৃতীয় অবস্থানে রয়েছে ৭টি দেশ। দেশগুলো হলো ফ্রান্স, জার্মানি, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন। দেশগুলোর পাসপোর্টধারীরা ১৮৯টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

সূচকের তৃতীয় অবস্থানের ন্যায় ৪র্থ অবস্থানেও আছে ৭টি দেশ। দেশগুলো হলো লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, নরওয়ে, পর্তুগাল, সুইডেন ও বেলজিয়াম। এই সাতটি দেশের পাসপোর্টধারীরা ১৮৮টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

এ ছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে তিনটি দেশ—গ্রিস, নিউজিল্যান্ড ও সুইজারল্যান্ড। এসব দেশের পাসপোর্টধারীরা ১৮৭টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। আর সূচকে ষষ্ঠ অবস্থানে থাকা অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ১৮৬টি দেশে।

অপরদিকে, সপ্তম অবস্থানে থাকা কানাডা, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, মাল্টা ও পোল্যান্ডের পাসপোর্টধারীরা ১৮৫টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন।

সূচকে অষ্টম অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও এস্তোনিয়া। দেশ দুটির পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ১৮৪টি দেশে।

সূচকে নবম অবস্থানে রয়েছে ক্রোয়েশিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া ও যুক্তরাষ্ট্র। এই পাঁচ দেশের পাসপোর্টধারীরা ১৮৩টি দেশে আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন।

দশম অবস্থানে থাকা আইসল্যান্ড ও লিথুয়ানিয়ার পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন ১৮২টি দেশে।

উল্লেখ্য যে,গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। অর্থাৎ এবার দেশটি চার ধাপ এগিয়েছে। তার আগে ২০২৩ সালে বাংলাদেশের অবস্থান ছিল ৯৮তম।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বিশ্বের নতুন শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের কিছুটা উন্নতি

আপডেটের সময় ০৯:০৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৫