ভিয়েনা ০৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা গৃহবন্দি থাকার শর্ত পূরণে জরিমানা পরিশোধ করলেন মালয়েশিয়ার কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী মিয়ানমারে পাচারের চেষ্টা, ৪৯২ বস্তা ইউরিয়া সারসহ আটক ৮ সমগ্র ইউরোপজুড়ে বিমানে বোমা হামলার হুমকি মাভাবিপ্রবিতে ক্যারিয়ার গাইডেন্স ও প্রফেশনাল নেটওয়ার্কিং সেমিনার অনুষ্ঠিত কালিহাতীতে গৃহবধূকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ, স্বামীও আহত নভেম্বরে বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত গড়ে উঠবে জ্বালানি অবকাঠামো: প্রধানমন্ত্রী অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, চরফ্যাশনের তামিম বেকারিকে জরিমানা

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
  • ১১০ সময় দেখুন

ইবিটাইমস: গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, সরকারের সবাই ভালো আছেন।  শুক্রবার (২৪ জানুয়ারি) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি একথা লেখেন।

এর আগে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গুজব ছড়ানো হয়। তারা দেশ ছেড়েছেন বলে পোস্ট করা হয় বিভিন্ন আইডি ও পেজ থেকে।

এই গুজব নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে, এসবে কান দেবেন না। আমরা সবাই ভালো আছি। নিজ নিজ জায়গায় আছি। আলহামদুলিল্লাহ।

মূলত আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নামে খোলা বিভিন্ন পেজ থেকে এসব অপতথ্য ছড়ানো হয়। এসব ভুয়া তথ্য আওয়ামী লীগ, ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতাদের শেয়ার করতেও দেখা যায়।

ঢাকা/ইবিটাইমস/এনএল

জনপ্রিয়

ভাঙা ব্রিজে জীবনের ঝুঁকি, আতঙ্ক নিয়ে স্কুলে যায় শিশুরা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

পাগলের প্রলাপের মতো গুজব ছড়ানো হচ্ছে: আসিফ নজরুল

আপডেটের সময় ০৩:২৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫