ভিয়েনা ০৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়, অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আগামীকাল ঈদুল আজহা দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হবিগঞ্জে RAB এর অভিযানে ৬০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার বিচারকরা সম্পূর্ণ স্বাধীন, যে কারণে তারা গ্রেফতারের পরদিনই জামিন পেয়েছেন: আইনমন্ত্রী ঢাকা- টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার ধীরগতি

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:৫১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ৭৪ সময় দেখুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর তার স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন

মঙ্গলবার (১৪ জানুয়ারি) টিউলিপ সিদ্দিকের পদত্যাগ পত্র দাখিলের পর পরই এমা রেনল্ডসকে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তার স্থলাবিসক্ত করেন।

উল্লেখ্য যে, সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হওয়ার প্রেক্ষাপটে টিউলিপ সিদ্দিক পদত্যাগ করার পর এমা রেনল্ডসকে এই পদে নিয়োগ দেওয়া হলো বলে জানায় বৃটিশ সংবাদ মাধ্যম।

বাংলাদেশে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবোন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার (ইকোনমিক সেক্রেটারি) ছিলেন। মন্ত্রী হিসেবে দেশটির আর্থিক খাতে দুর্নীতি দমনের দায়িত্বেও ছিলেন তিনি।

গত বছর বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে ক্ষমতাচ্যুত খালা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক নিয়ে কয়েক সপ্তাহ ধরে প্রবল সমালোচনার মুখে পড়েন টিউলিপ সিদ্দিক। বিরোধী দলসহ বিভিন্ন মহল থেকে তার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর চাপের মুখে গতকাল মঙ্গলবার অবশেষে পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।

গতকাল মঙ্গলবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের কাছে পদত্যাগপত্র জমা দেন টিউলিপ। প্রধানমন্ত্রী স্টারমার পদত্যাগপত্র গ্রহণ করেন।
নতুন অর্থনীতিবিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসের নিয়োগ যুক্তরাজ্য সরকারের জন্য একটি নতুন দিক উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে।

৪৭ বছর বয়সী এমা রেনল্ডস ২০২৪ সালের জাতীয় নির্বাচনে লেবার পার্টির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি বর্তমানে দক্ষিণ ইংল্যান্ডের ওয়াইকম্ব নির্বাচনী এলাকার সংসদ সদস্য। এর আগে, ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি মধ্য ইংল্যান্ডের বিভিন্ন আসন থেকে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেছেন।

লেবার পার্টি দীর্ঘ বিরোধী দলের পর ২০২৪ সালে ক্ষমতায় ফিরে আসে এবং এমা রেনল্ডস দলের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে শুরু করেন। এমা রেনল্ডসের নিয়োগ যুক্তরাজ্যের অর্থনৈতিক নীতির উন্নয়ন এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

জনপ্রিয়

স্বাধীনতা যুদ্ধের স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি : স্পিকার

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

আপডেটের সময় ০২:৫১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫