ভিয়েনা ১২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬৬

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪
  • ১২৭ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৬৬ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দেশটির দক্ষিণাঞ্চলীয় বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এ দুর্ঘটনা ঘটে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

দুর্ঘটনায় অন্তত ৬৬ জন মারা গেছেন বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে এএফপি জানিয়েছে। সিদামা প্রদেশটি ইথিওপিয়ার দক্ষিণে তথা রাজধানী আদ্দিস আবাবার প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

সিদামা আঞ্চলিক স্বাস্থ্য ব্যুরোর তথ্য অনুসারে, বোনা জুরিয়া ওয়ারেদার গেলানা সেতুতে এই ঘটনাটি ঘটেছে। তবে ঘটনার বিস্তারিত জানা যায়নি।

এদিকে আহত চার যাত্রীকে বোনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য ব্যুরোর শেয়ার করা অস্পষ্ট বেশ কিছু ছবিতে একটি গাড়ির চারপাশে প্রচুর লোককে দেখা যাচ্ছে, অন্যদিকে গাড়িটি ছিল আংশিকভাবে পানিতে নিমজ্জিত।

দুর্বল রক্ষণাবেক্ষণ ও অপর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার কারণে ইথিওপিয়াতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৬৬

আপডেটের সময় ০৭:৫৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪