ভিয়েনা ০২:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা প্রেমের বিয়ের তিন মাস পর নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে স্বৈরাচারের দোসররা: প্রতিমন্ত্রী টুকু ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে টাঙ্গাইলে সমাবেশ ও গণ মিছিল বাতিঘর আদর্শ পাঠাগারের আয়োজনে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেল স্ত্রী সরকার মানবপাচার রোধে সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা বাস্তবায়ন করছে : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, উত্তপ্ত ক্যাম্পাস

মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
  • ৮১ সময় দেখুন

রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলোভ নিহত হয়েছেন। দেশটির রাজধানী মস্কোতে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান তিনি

আন্তর্জাতিক ডেস্কঃ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা। নিহত ইগর কিরিলোভ ছিলেন রাশিয়ান সেনাবাহিনীর রেডিওলজিক্যাল, কেমিক্যাল ও বায়োলজিক্যাল সুরক্ষা বাহিনীর প্রধান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে,বৈদ্যুতিক স্কুটারের মধ্যে লুকানো বোমার বিস্ফোরণে মস্কোতে পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত হয়েছেন। মঙ্গলবার রায়জানস্কি প্রসপেক্টের একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের বাইরে নিহত হন তিনি।

তদন্ত কমিটি আরও বলেছে,এই হামলায় “রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগর কিরিলোভ এবং তার সহকারী নিহত হয়েছেন।”

আল জাজিরার সংবাদদাতা মারিয়া শাপোভালোভা মস্কো থেকে আরও জানিয়েছেন, যে এলাকায় হামলা হয়েছে সেখানে নজরদারি ক্যামেরার অভাব রয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন। তিনি বলেন, “যেখানে বিস্ফোরণ ঘটেছে … সেখানে ভিডিওর মাধ্যমে সাধারণ নজরদারির অভাব সম্পর্কে বছরের পর বছর ধরে অভিযোগ করে আসছিলেন আবাসিক কমপ্লেক্সের বাসিন্দারা। ফ্ল্যাটের ওই ব্লকে কী ঘটছে সেটিও ক্যামেরায় রেকর্ড হয়নি।”

এদিকে রাশিয়ান টেলিগ্রাম চ্যানেলগুলোতে পোস্ট করা বেশ কিছু ছবিতে ধ্বংসস্তূপে ভরা একটি ভবনের ছিন্নভিন্ন প্রবেশদ্বার এবং রক্তমাখা তুষারের মধ্যে দুটি মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। এই ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

কবির আহমেদ/ইবিটাইমস 

লালমোহনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

মস্কোতে বোমা বিস্ফোরণে রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত

আপডেটের সময় ০২:০২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪