ভিয়েনা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা মক্কা চুক্তিকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি: আসিফ মাহমুদ নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ প্রকল্প টাঙ্গাইলেও নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন নেপালে লাশ দাফন শুরু, নিখোঁজ হাজারো মানুষের সন্ধানে উদ্ধারকর্মীরা হরমুজ প্রণালীর কাছে মাইনের আঘাতে তেলবাহী ট্যাংকারে আগুন : ইরান রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নাগরপুরে মাদকের টাকা না পেয়ে বাবাকে হত্যা, ছেলে পলাতক সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুলে ফুটবল চ্যাম্পিয়নশিপ

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪
  • ১৭৪ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: সিরিয়ার অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আল–বশির।মঙ্গলবার (১০ ডিসেম্বর) টেলিভিশনে দেওয়া এক ভাষণে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত দায়িত্বে থাকবেন আল-বশির। এর মধ্য দিয়ে সিরিয়ায় ক্ষমতাচ্যুত বাশার আল–আসাদ–পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো। পেশায় প্রকৌশলী আল–বশির সিরিয়ার ইদলিব প্রদেশের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধানমন্ত্রী ছিলেন।

গত রবিবার সশস্ত্র বিদ্রোহীদের প্রতিরোধের মুখে পতন হয় স্বৈরশাসক বাশার আল-আসাদের। এরপর ব্যক্তিগত উড়োজাহাজে করে রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যান তিনি। দামেস্ক ছাড়লেও তিনি কোথায় গেছেন, সেটা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।এর মধ্য দিয়ে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের পরিসমাপ্তি ঘটল।

এদিকে, রুশ সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন ক্ষমতাচ্যুত এই নেতা।

ডেস্ক/ইবিটাইমস/আরএন

জনপ্রিয়

এক মাস পর ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ আল-বশির

আপডেটের সময় ০৭:৪২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪