ভিয়েনা ০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত দেলদুয়ারে ধানক্ষেত থেকে নিখোঁজ নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশে এসেছে ১৫ লাখ হাম ও ৯ লাখ ডোজ টিডি টিকা ১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফর করবেন প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ড: রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল নাগরপুরে বালু উত্তোলনের দায়ে জেল জরিমানা রাজধানীর মিরপুরে বাজারে বের হয়ে নিখোঁজ টাঙ্গাইলের আজহার আলী লালমোহনে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

শেখ হাসিনা নিরাপত্তার কারণে ভারতে এসেছেন, এখনো আছেন: রণধীর জয়সওয়াল

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪
  • ৫৫ সময় দেখুন

ইবিটাইমস ডেস্ক: শেখ হাসিনা নিরাপত্তার কারণে ভারতে এসেছিলেন এবং তিনি ভারতেই আছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি ভারত জেনেছে বলেও উল্লেখ করেন মুখপাত্র। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

রণধীর জয়সওয়াল বলেন, ‘আমরা এ বিষয়ক কিছু প্রতিবেদন দেখেছি। কিন্তু আমার বলার কিছু নেই।’ তিনি তার আগেকার বক্তব্যের উল্লেখ করে বলেন, ‘শেখ হাসিনা নিরাপত্তার কারণে স্বল্প সময়ের নোটিশে ভারতে এসেছিলেন এবং তিনি ভারতে আছেন।’

ভারত কখন বাংলাদেশের জন্য ভিসা কার্যক্রম পুনরায় শুরু করবে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ‘আমরা ইতোমধ্যে মেডিকেল ভিসা ও জরুরি ভিসা ইস্যু করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির (বাংলাদেশে) উন্নতি হলে এবং পরিস্থিতি অনুকূল থাকলে ভিসা কার্যক্রম পুনরায় শুরু করা হবে।’

এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন যে, বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের ওপর হামলা ও পূজামণ্ডপে হামলা ও সহিংসতা বিষয়ে বিবৃতি দিয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ৭ই মার্চসহ বেশ কয়েকটি জাতীয় ছুটি বাতিল করার বিষয়ে প্রশ্ন করা হলেও উত্তর দেননি মুখপাত্র।

ডেস্ক/ইবিটাইমস/এনএল/আরএন

জনপ্রিয়

লালমোহনে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

শেখ হাসিনা নিরাপত্তার কারণে ভারতে এসেছেন, এখনো আছেন: রণধীর জয়সওয়াল

আপডেটের সময় ০৮:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪