ভিয়েনা ০৮:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৬৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার থেকে ওই মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর হবে বলে ধারণা পুলিশের।

রায়চাঁদ বাজারের রফিক নামে এক ব্যবসায়ী জানান, যোহরের নামাজ শেষে মসজিদ থেকে নিজের দোকানে ফিরছিলেন তিনি। এ সময় তিনি দেখতে পান অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মাটিতে শুয়ে হাত-পা নাড়ছিলেন। এরপর ওই ব্যক্তির কাছে গিয়ে রফিক দেখতে পান ধীরে ধীরে তার শরীর শীতল হয়ে যাচ্ছে। পরে রফিক  বিষয়টি বাজারের অন্যান্য ব্যবসায়ীদের জানালে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশকে খবর দেন।

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে মৃত অবস্থায় দেখতে পান।

এরপর তারা মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে পরিচয় শনাক্ত করতে মরদেহটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এরপর কেউ যদি ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেন তাহলে মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার

আপডেটের সময় ০৭:১৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪