ভিয়েনা ০৫:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০২:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৬ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকা থেকে অজ্ঞাত (৬০) পরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে যশোর-ঝিনাইদহ মহসড়কের পিরোজপুর এলাকায় রাস্তার পাশে লাশটি পড়ে ছিল। খবর পেয়ে কালীগঞ্জ উপজেলার বারবাজার হাইওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

গ্রামবাসি জানায়,সোমবার সকালে কৃষকরা মাঠে কাজ করতে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে।

বারবাজার হাইওয়ে থানার এসআই ফজলুর রহমান জানান,নিহত ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি। সে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে এলাকাবাসির কাছ থেকে জানা গেছে।

তিনি আরো জানান, রোববার রাতের কোন এক সময় চলন্ত গাড়ির ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে তিনি নিহত হতে পারেন। কারণ তার মাথায় ও বুকে আঘাতের চিহ্ন আছে। লাশটি উদ্ধার করে সোমবার দুপুরে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

আপডেটের সময় ০২:০৭:১৩ অপরাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪