ভিয়েনা ০৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে পূজামন্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা অনুষ্ঠিত

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪
  • ১১৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে পূজামন্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা- ‘আসন্ন শারদীয় দুর্গাপূজায় যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান। এছাড়া কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটলে তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করার জন্যও বলা হয়। সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করলে আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পন্ন করা যাবে বলেও মনে করেন বক্তারা’।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ইরফানুল আল রিফাত, ভোলার অস্থায়ী র‌্যাব ক্যাম্পের ডিএডি আবু হোসেন শাহরিয়ারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং নানা শ্রেণিপেশার মানুষজন উপস্থিত ছিলেন।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে পূজামন্ডপের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সভা অনুষ্ঠিত

আপডেটের সময় ০১:৩৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪