ভিয়েনা ০৯:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থির বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট ভোলা জেলা তথ্য অফিসের উদ্যোগে ভোটার উদ্বুদ্ধকরণ ও আচরণবিধি অবহিতকরণে লালমোহনে উঠান বৈঠক সুই-সুতোয় গাঁথা অর্ধশতকের গল্প: বিনা রানীর শখের পাখা ও পুতুল কুমিল্লা-৪ আসনে মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় হাসনাতের বিপুল ভোটে জয়ের আভাস দাঁড়িপাল্লার সমর্থনে খাগড়াছড়িতে মারমা–ত্রিপুরাদের বিশাল গণমিছিল বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জানুয়ারি মাসে পেশাদারিত্বের সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনে সেনাবাহিনী প্রধানের গুরুত্বারোপ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ইইউ’র সঙ্গে দ্রুত এফটিএ নিয়ে আলোচনা শুরুর আহ্বান প্রধান উপদেষ্টার দেশের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তারা গুপ্ত – সিরাজগঞ্জে তারেক রহমান

ভোলায় যৌথবাহিনীর অভিযানে মিজানসহ ৭ সন্ত্রাসী আটক

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৯ সময় দেখুন

ভোলা প্রতিনিধি: ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৭ জন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার দিনগত রাতে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থেকে তাদেরকে আটক করা হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কোষ্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের এ তথ্য জানান।

আটককৃত ৭ সন্ত্রাসী হলেন, মো. মিজানুর রহমান, মো. মিরাজ হোসেন, আবুল কালাম, রাসেল আহমেদ, মো. মামুন, শামসুদ্দিন রহমান এবং সাইফুল মাহমুদ। এদের মধ্যে মিজানুর রহমান সন্ত্রাসী গ্রুপের প্রধান। তার নামে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের কাছে তিনি কল্লাকাটা মিজান নামে পরিচিত।

ব্রিফিং এ সালাউদ্দিন রশীদ তানভীর জানান, আটককৃত ৭ জন চিহ্নিত সন্ত্রাসী। জেলার প্রায় জায়গা থেকে তাদের বিরুদ্ধে পুলিশ-প্রশাসনের কাছে বেশ কয়েকজন ভুক্তভোগী মৌখিক অভিযোগ করেছেন। যদিও প্রাণশঙ্কায় কোনো ভুক্তভোগীই তাদের বিরুদ্ধে আইনি কোনো পদক্ষেপে যায়নি।

সবশেষ যৌথ বাহিনীর কাছে একাধিক ভুক্তভোগীরা অভিযোগ করলে নৌবাহিনী, কোষ্টগার্ড এবং পুলিশ যৌথ অভিযান চালিয়ে রোববার দিনগত রাতে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তাদেরকে আটক করে। দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, রামদা, দা, কুড়াল, চাপাতি, শাবল এবং ছুরিসহ আরো অনেক কিছু।

মনজুর রহমান/ইবিটাইমস 

জনপ্রিয়

ঢাকা-১১ আসনে বিএনপির প্রার্থির বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলায় যৌথবাহিনীর অভিযানে মিজানসহ ৭ সন্ত্রাসী আটক

আপডেটের সময় ০৮:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪