ভিয়েনা ১০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল বাংলাদেশকে ২৪৮ রানের লক্ষ্য দিল জিম্বাবুয়ে ইরানের বুশেহর প্রদেশে কয়েকটি বিস্ফোরণের শব্দ জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান ঝালকাঠিতে যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন টাঙ্গাইলে বাসাইলে রাস্তার পাশে থেকে নবজাতক উদ্ধার চরফ্যাশনে নিরাপদ প্রসব নিশ্চিত করতে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে জরুরি ওষুধ বিতরণ প্রথমবারের মতো THE Impact Rankings 2026-এ স্থান পেল মাভাবিপ্রবি আপিল খারিজ: তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোট পুনর্বহাল রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

লালমোহনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪
  • ৫৪ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা।

সোমবার দুপুরে পৌরশহরের করিম রোড এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বিএনপির নেতারা বলেন, স্বার্থান্বেষী মহল বিএনপির সুনাম নষ্ট করতে বিভিন্ন মিথ্যা তথ্য ও গুজব ছড়াতে পারে। সে জন্য সকল সাংবাদিকদের সতর্কতার সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার অনুরোধ জানান বিএনপির নেতাকর্মীরা। সঠিক তথ্য তুলে ধরলে ঐক্যবদ্ধভাবে সু-শৃঙ্খল এবং সুন্দর লালমোহন উপজেলা গড়া সম্ভব হবে বলেও মনে করেন তারা।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ মো. ফরিদ উদ্দিন, পৌরসভা বিএনপির আহ্বায়ক ছাদেক মিয়া ঝান্টু, প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল আজিজ শাহীন এবং সদস্য সচিব মো. শহিদুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

জাহিদ ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

পাখি মেরে পৈচাশিক আনন্দ পান লালমোহনের জামাল

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে সাংবাদিকদের সঙ্গে বিএনপির মতবিনিময়

আপডেটের সময় ০১:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪