ভিয়েনা ০২:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

ভোলার লালমোহনে লিডারের অনুমতি ছাড়া খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হওয়া যাবে না

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৪:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
  • ৪৮ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: পল্লি অঞ্চলের দরিদ্র জনসাধারণকে স্বল্প মূল্যে খাদ্য সহায়তা প্রদান ও পুষ্টি নিশ্চিত করার উদ্দেশ্যে সরকারি বিতরণ ব্যবস্থার খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হতে গেলে লাগবে দলীয় লিডারের সুপারিশ বা অনুমতি। এমনটাই জানিয়েছেন ভোলার লালমোহন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও উপজেলা খাদ্য বান্ধব কমিটির সদস্য সচিব অবনী মোহন দাস।

খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার নিয়োগের বিষয়ে জানতে মঙ্গলবার দুপুরে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে গেলে সংবাদকর্মীদের উদ্দেশ্যে এমন মন্তব্য করেন তিনি।

অবনী মোহন দাস বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির জন্য ইউনিয়ন পর্যায়ে নিয়োগের জন্য ইতোমধ্যে ডিলারদের তালিকা দিয়েছেন লিডার। যদিও আগামীকাল থেকে ডিলার নিয়োগের আবেদনর্ শুরু। তবুও অন্য কেউ আবেদন করলে লিডারের অনুমতি বা সুপারিশ ছাড়া ডিলার হতে পারবেন না। অথবা লিডার কর্তৃক দেয়া তালিকাবদ্ধ ডিলারগণে যদি কাউকে সম্মতি দেন, তবে তিনি ডিলার হতে পারবেন। এসময় কোন দলের লিডারের অনুমতি বা সুপারিশ লাগবে, জানতে চাইলে দল ও লিডারের নাম উচ্চারণ করেননি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, লালমোহন উপজেলার ৯টি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির ২৬জন ডিলার রয়েছেন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোলার লালমোহনের খাদ্য বান্ধব কর্মসূচির অনেক ডিলার অনুপস্থিত রয়েছেন। ফলে এসব শূন্য স্থানে ডিলার নিয়োগ দেয়া হবে।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি মো. তৌহিদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, ডিলার নিয়োগ হবে। তবে এখনো আমরা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেইনি, শিঘ্রই সার্কুলার দেবো।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ভোলার লালমোহনে লিডারের অনুমতি ছাড়া খাদ্য বান্ধব কর্মসূচির ডিলার হওয়া যাবে না

আপডেটের সময় ০৪:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪