ভিয়েনা ১১:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত

টাঙ্গাইলে শিয়াল মারার ফাঁদে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪
  • ১১০ সময় দেখুন
টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলে  আঁখ ক্ষেতে শিয়াল মারার পেতে রাখা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
রোববার (২৫ আগস্ট) সকালে ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের হামকুড়া গ্রামের মৃত নঈম উদ্দিনের ছেলে কৃষক মো: আরশেদ আলী (৬৫) ও তার স্ত্রী রহিমা বেগম (৫২)।
এলাকাবাসী জানায়, কৃষক আরশেদ  তার বাড়ির পাশে আঁখ চাষ করেন। ক্ষেত থেকে আঁখ চুরি ঠেকাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন। ঘটনার আগে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করেই অসাবধানতাবশত ক্ষেতে গেলে প্রথমে রাহিমা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্ত্রীকে বাঁচাতে স্বামী আরশেদ এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে পুলিশ এসে নিহত দম্পতির মরদেহ দুটি উদ্ধার করে।
সত্যতা নিশ্চিত করে রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাহবুবুল হক মাসুদ জানান, কৃষক আরশেদের নিজ আঁখ ক্ষেত বিনষ্টের হাত থেকে বাঁচাতে ক্ষেতের চারপাশে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখেছিলেন। অসাবধনতাবশত সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই স্বামী-স্ত্রী দু’জনেই মারা গেছেন।
শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস  
জনপ্রিয়

বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে শিয়াল মারার ফাঁদে প্রাণ হারালেন স্বামী-স্ত্রী

আপডেটের সময় ০৩:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ অগাস্ট ২০২৪