ভিয়েনা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত

লালমোহনে ১০ শহীদ পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদান প্রদান করল জামায়াতে ইসলামী

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ১০০ সময় দেখুন
 ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ১০ পরিবারের প্রত্যেককে নগদ এক লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
বৃহস্পতিবার দুপুর বারোটায় লালমোহন গজারিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুদান বিতরণ করা হয়।
লালমোহন উপজেলা আমীর মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে, গজারিয়া ইসলামিয়া ফাজিল  মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল অঞ্চল টিম সদস্য ও জেলা তদারককারী ফখরুদ্দিন রাজি, ভোলা জেলা আমির জাকির হোসেন মাস্টার, জেলা সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ প্রমুখ।
প্রধান অতিথি  নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, এখন সকল ধরনের মিছিল মিটিং বন্ধ রেখে শহীদ পরিবার এবং দেশ গঠনের কাজে সবাইকে আত্মনিয়োগ করতে হবে। অর্থ ব্যাবস্থা, শিক্ষা সহ সকল সেক্টরকে ঢেলে সাজাতে হবে। বিকেলে  উপজেলার দালাল বাজার সেরাজিয়া ফাজিল মাদ্রাসা ও উপজেলার ডাওরী এলাকায় আরও দুটি পৃথক সমাবেশে উপস্থিত শহীদ পরিবারের সাথে মিলিত হয়ে শোক ও শান্তনা জানিয়ে অনুদান প্রদান করেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ১০ শহীদ পরিবারকে এক লক্ষ টাকা করে অনুদান প্রদান করল জামায়াতে ইসলামী

আপডেটের সময় ০১:৫৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪