ভিয়েনা ১১:১৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

হবিগঞ্জ খোয়াই নদীতে ভাঙ্গন: শহরে মাইকিং

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ৫৮ সময় দেখুন

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ১৯৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কয়েক দিনের বৃষ্টিপাত এবং নদীর উজানে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি বৃদ্ধি পায়। শহরতলীর জালালাবাদ গ্রামে বাঁধ ভেঙ্গে উপচে পানি প্রবেশ করছে লোকালয়ে। এতে টানা বর্ষণে উপজেলার ৩০/৩৫টি গ্রামের ১৮ হাজার হেক্টর আউশ ও আমন ফসল পানিতে তলিয়ে গেছে। তলিয়ে গেছে অনেকের রাস্তাঘাট ও পুকুর। অনেকের মাছের ঘের ভেসে গেছে।

শায়েস্তাগঞ্জ রেল লাইনের উপর পানি উঠায় দুপুর ১২টা থেকে ঢাকা সিলেট চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আজ বুধবার সকাল ৭টা থেকেই পানি বিপৎসীমা অতিক্রম করতে থাকে।

এদিকে জেলা প্রশাসন, সেনাবাহিনী, পানি উনয়ন বোর্ড শহরে মাইকিং করে সতর্ক থাকার আহবান জানাচ্ছে।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, বৃষ্টির পাশাপাশি ভারত থেকে আসা পানির জন্য খোয়াইসহ জেলার সকল নদীর পানি বাড়ছে।

মোতাব্বির হোসেন কাজল/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হবিগঞ্জ খোয়াই নদীতে ভাঙ্গন: শহরে মাইকিং

আপডেটের সময় ০১:০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪