ভিয়েনা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা শরীয়াহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনাই ইসলামী আন্দোলনের মূল লক্ষ্য: চরমোনাই পীর শৈলকুপায় মহাসড়ক প্রকল্পে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৪ লাখ টাকায় ঝিনাইদহে প্রাক্তন স্বামীর ইটের আঘাতে নারী নিহত

রাইস কুকারের গরম পানিতে দগ্ধ হয়ে লালমোহনে স্কুল শিক্ষিকার মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪
  • ২৩৯ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনের অহিদুন নবী মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা বিউটি রানী পাল গরম পানিতে দগ্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন।

ঢাকা মেডিকেলের বার্ণ ইউনিটে ৫দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার ভোর ৪.৪০ টায় মৃত্যুবরণ করেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, গত ১৭ আগস্ট দুপুরে ভাত রান্না করার জন্য রাইস কুকারে পানি গরম করে বিউটি রানী পাল। ফুটন্ত পানিতে চাল দিতে গেলে পানি তার গায়ে পরে। এতে সারা শরীর দগ্ধ হয়।

প্রথমে তাকে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে ঢাকা বার্ণ ইউনিটে নেওয়া হয়। বার্ণ ইউনিটে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু হয় বিউটির।

তিনি লালমোহন অহিদুন নবী মাধ্যমিক বিদ্যালয়ের কাব্যতীর্থ বিষয়ের শিক্ষক। পৌরসভার ৬নং ওয়ার্ড মাস্টার পাড়া এলাকায় বসবাস করতেন বিউটি। পিতা কালাচান পাল। তার স্বামী গৌতম অধিকারী লালমোহন ব্র্যাক অফিসে চাকরী করেন। এক সন্তানের জননী বিউটির শ্বশুর বাড়ি নেছারাবাদ এলাকায়।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 

জনপ্রিয়

বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

রাইস কুকারের গরম পানিতে দগ্ধ হয়ে লালমোহনে স্কুল শিক্ষিকার মৃত্যু

আপডেটের সময় ১২:৪৮:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪