ভিয়েনা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

বেতন-ভাতার দাবিতে লালমোহন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১০:৪৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
  • ৮৮ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বকেয়া বেতন-ভাতার দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
রোববার সকালে পৌরভবনের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এরপর একটি বিক্ষোভ মিছিল নিয়ে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ।
মানববন্ধনে তারা দাবি করেন, পৌর মেয়র এমদাদুল ইসলাম তুহিনের স্বৈরচারিতায় এবং বৈষম্যের কারণে ৬১জন কর্মকর্তা-কর্মচারী ২ থেকে ৭০ মাস পর্যন্ত বেতন-ভাতা বঞ্চিত। বেতন-ভাতা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। এ সময় দ্রুত সময়ের মধ্যে বকেয়া পরিশোধের জন্য দাবিও জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তারা অভিযোগ করেন; মেয়রসহ কাউন্সিলররা পৌরসভায় অনুপস্থিত থাকার কারণে নাগরিক সেবা বঞ্চিত হচ্ছে। একইসঙ্গে তারা প্রশাসক নিয়োগেরও দাবি জানান।
এ সময় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মো. নিজাম উদ্দিন, মেহেদী হাসান, প্রশাসনিক কর্মকর্তা সিরাজউদ্দৌলা নোয়াব, কর আদায়কারী এসএম ফারুকুল ইসলাম, বাজার পরিদর্শক আফসার উদ্দিন,  লাইসেন্স পরিদর্শক মফিজুর রহমান, উচ্চমান সহকারী মুছাব্বিরুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
Tag :
জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

বেতন-ভাতার দাবিতে লালমোহন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেটের সময় ১০:৪৬:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪