ভিয়েনা ০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭ যারা সন্ত্রাসের উপর নির্ভর করে তারা সফল হবে না – সিরিয়া ইস্যুতে প্রেসিডেন্ট এরদোগান রাশিয়া বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতি আর উত্তপ্ত করতে চাচ্ছে না আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে- মেজর হাফিজ লালমোহনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের আমীরে জামায়াতের আগমন উপলক্ষে টাঙ্গাইল সংবাদ সম্মেলন টাঙ্গাইলে পিআইবির নির্বাচনকালীন দুইদিনের কর্মশালা পণ্ড তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প প্রায় দুই লক্ষ প্রবাসীর পোস্টাল ব্যালট দেশে পৌঁছেছে সুইট এগ্রোভেট লিঃ এর বার্ষিক সেলস্ কনফারেন্স ২০২৫ অনুষ্ঠিত

লালমোহনে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
  • ৩৬ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল উদ্দিন এবং সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়বের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। একইসাথে ছয়টি দাবি তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগপত্র জমা দিয়েছে তারা।

বুধবার (১৪ আগস্ট) সকালে ওই দুই শিক্ষকের পদত্যাগের দাবিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। এসময় ‘দফা এক-দাবি এক, দুই শিক্ষকের পদত্যাগ’ স্লোগানে উত্তাল হয়ে পড়ে বিদ্যালয় প্রাঙ্গন ও পৌর শহরের বিভিন্ন সড়ক।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করে বিক্ষোভকারীরা।

শিক্ষার্থীরা জানায়, সরকারি বিদ্যালয় হওয়ার পরেও বেসরকারি বিদ্যালয়গুলোর চেয়ে বিভিন্ন সময় অতিরিক্ত অর্থ আদায়, বিদ্যালয়ের ল্যাবের সামগ্রীও বিক্রি, বিদ্যালয়ের জমি বিক্রি ও লিজ দিয়ে টাকা আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক হেলাল উদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক আবু তৈয়ব। যোগ্যতা না থাকা স্বত্ত্বেও দুর্ণীতির মাধ্যমে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ হয়েছে বলেও অভিযোগ তাদের। তাই ওই দুই শিক্ষককে পদত্যাগ করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হেলাল উদ্দিন বলেন, বিদ্যালয়ের কাজে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। শিক্ষার্থীদের কে দিয়ে বিদ্যালয়ের কিছু শিক্ষক এমনটা করাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা আমার কাছে কয়েকটি দাবি সম্বলিত লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়গুলো তদন্ত সাপেক্ষে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

টাঙ্গাইল সদর আসনে স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা, আহত ৭

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেটের সময় ১২:০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪