ভিয়েনা ১২:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

দেশের টাকা লুন্ঠনকারীদের বিচার চাইলেন মেজর অবঃ হাফিজ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪
  • ১২৩ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বাংলাদেশের অর্থ-সম্পদ লুণ্ঠনকারী ও বিদেশে সেকেন্ড হোমের মালিকদের বিচার দাবি করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভাইস চেয়ারম্যান মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমদ।

মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা বিএনপির আয়োজনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণ ও স্বৈরাচারী হাসিনা সরকারের গুম-খুনের প্রতিবাদে পৌর শহরের চৌরাস্তায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ দাবি জানান বলেন তিনি।

মেজর অবঃ হাফিজ বলেন, যারা বাংলাদেশের গরিব মানুষের টাকা মেরে দিয়ে, দেশের টাকা লুন্ঠন করে কানাডায় বেগম পাড়া, মালয়েশিয়াতে সেকেন্ড হোম বানিয়েছে, বর্তমান সরকার তাদের প্রত্যেকের বিচার করতে হবে।

আওয়ামী লীগ কে বিএনপি বিতাড়িত করেনি মন্তব্য করে তিনি বলেন, শেখ হাসিনা ভেবেছিলেন স্টিম রোলার চাপিয়ে বাংলাদেশের কণ্ঠস্বর কে স্তব্ধ করে দিবেন। আজ কোথায় আওয়ামী লীগ? ইয়েমেনের শাসক আবরাহার বিরুদ্ধে আবাবিল পাখিরা যেভাবে পাথর নিক্ষেপ করে হত্যা করেছে, একইভাবে বৈষম্য বিরোধী ছাত্র সমাজ এবং বিভিন্ন পেশাজীবিরা ও মা-বোনেরা রাস্তায় নেমে স্বৈরাচারী আওয়ামীলীগকে কে উচিত শিক্ষা দিয়েছে।

পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ ও তাদের রূহের মাগফেরাত কামনা করেন মেজর অবঃ হাফিজ উদ্দিন আহমেদ।
লালমোহন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহরুখ হাফিজ ডিকোর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, সাধারণ সম্পাদক সাদেক আহমদ খান, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, লালমোহন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুলসহ আরও অনেকে।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

দেশের টাকা লুন্ঠনকারীদের বিচার চাইলেন মেজর অবঃ হাফিজ

আপডেটের সময় ১২:০৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪