ভিয়েনা ০৮:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

লালমোহনে ছয়দিন পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
  • ৬১ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহনে ছয়দিন পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে ফিরেছে পুলিশ। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে পৌর শহরের চৌরাস্তা ও থানার মোড়ে ট্রাফিক সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার পর দেশের বিভিন্ন থানায় বিক্ষোভকারীদের হামলার ঘটনায় ৬ আগস্ট পুলিশ সদস্যরা মাঠ ছেড়ে চলে যান। পরবর্তীতে ১১ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন তারা।

সোমবার (১২ আগস্ট) সকাল থেকে লালমোহন পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের কাজ করতে দেখা গেছে। তাদেরকে হযোগিতা করছেন শিক্ষার্থীরা।

এর আগে রবিবার (১১ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টার সঙ্গে আন্দোলনরত পুলিশ সদস্যদের প্রতিনিধিদলের বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন ১১ দফা দাবিতে আন্দোলনরতরা। ওই বৈঠকে পুলিশের ইউনিফর্ম ও লোগো পরিবর্তনের সিদ্ধান্ত হয়।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাহবুব উল আলম বলেন, লালমোহন পৌর শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ট্রাফিক সদস্যরা দায়িত্ব পালন করছেন। আপাতত সড়কে শৃঙ্খলা ফেরানোর কাজ করছেন তারা। এসময় ট্রাফিক নিয়ন্ত্রণে সহযোগিতা করায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান তিনি।

এদিকে সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ সদস্যরা দায়িত্বে ফেরায় তাদেরকেও ধন্যবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা৷

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনে ছয়দিন পর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশ

আপডেটের সময় ০৩:১৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪