ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে ট্রাফিক পুলিশ না থাকায় যানবাহন চলাচলে শৃঙ্খলা রক্ষায় শিক্ষার্থী, রেড ক্রিসেন্ট , স্কাউট, গালস গাইড সদস্যরা বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে।
বুধবার সকাল ১০টা থেকে যানবাহনের চাপ বাড়তে থাকায় তারা মাঠে নামে। শিক্ষার্থীদের এই উদ্যেগকে স্বাগত জানিয়েছে বিভিন্ন মহল। তবে, ট্রাফিক আইন ও সংকেত সম্পর্কে প্রশিক্ষণ না থাকায় সাময়িক যানযট পরিস্থিতি মাঝে মাঝে দেখা যায়।
ট্রাফিক দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের পক্ষথেকে বলা হয়েছে বর্তমানে ট্রাফিক পুলিশ না থাকায় আপতকালিন সমস্যার কারণে তারা এই কাজ করছেন এবং অতিদ্রুত পুলিশে দাবী যুক্তি সংগতভাবে সমাধান করে তাদের আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োগ করা দরকার। ট্রাফিক পুলিশ দায়িত্ব নেয়ার পরে তারা চলে যাবে।
বাধন রায়/ইবিটাইমস





















