ভিয়েনা ০১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন শাখার শোকরানা সমাবেশ

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪
  • ১২৪ সময় দেখুন
ভোলা দক্ষিণ প্রতিনিধি: ভোলার লালমোহনে হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন শাখার আয়োজনে  আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসন থেকে মুক্তি পেয়ে বিজয়ের ধারা অব্যাহত রাখতে শোকরানা  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 বুধবার  সকালে হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন উপজেলা শাখার  উদ্যোগে পৌরশহরের চৌরাস্তার মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যেসব জুলুম, নির্যাতন, চাঁদাবাজী এবং জবরদখল হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না ঘটে। এ জন্য সকল নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। আমাদের সংগ্রাম ছিল মুক্তির ও স্বৈরাচার নিপাতের। আমরা এখন তা পেয়েছি। নতুন এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা নিহত হয়েছেন আমরা তাদের রুহের মাগফেরাত কামনা করছি। বাংলাদেশ হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক সংগঠন নয়।  এটি অরাজনৈতিক সংগঠন।  হেফাজতে ইসলামের কাজ হল,  যেখানে জুলুম, নির্যাতন এবং দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
সমাবেশে লালমোহন উপজেলা শাখার হেফাজতে ইসলাম বাংলাদেশের সকল নেতৃত্ব, লালমোহন উপজেলার বিভিন্ন সংগঠনের নেতৃত্বসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস 
জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

হেফাজতে ইসলাম বাংলাদেশ লালমোহন শাখার শোকরানা সমাবেশ

আপডেটের সময় ০৫:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪