ভিয়েনা ০৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

ঝালকাঠিতে বিএনপির বিজয় মিছিল, শেখ হাসিনার বিচার দাবি

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪
  • ৭৬ সময় দেখুন

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে বিজয় মিছিল করেছে জেলা বিএনপি। পাশাপাশি গুম, খুন, হামলা, মিথ্যা মামলা দায়ের ও লুটপাটের জন্য শেখ হাসিনার বিচার দাবি করা হয়।

মঙ্গলবার সকাল ১১টায় শহরের সরকারি মহিলা কলেজের সামনে থেকে বিশাল একটি মিছিল বের করে জেলা বিএনপির নেতাকর্মীরা। মিছিলের নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন ও সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন। মিছিলটি শহর ঘুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলকারীরা শেখ হাসিনাকে গ্রেপ্তার করে বিচারের দাবি জানান। পাশাপাশি ২৪ ঘণ্টার মধ্যে বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্তির দাবি জানান।

মিছিল পূর্ব পথসভায় বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন, সদস্যসচিব অ্যাডভোকেট মো. শাহাদাত হোসেন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল আলম, সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সদস্যসচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার।

বাধন রায়/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝালকাঠিতে বিএনপির বিজয় মিছিল, শেখ হাসিনার বিচার দাবি

আপডেটের সময় ১২:৫৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪