ভিয়েনা ০২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

টাঙ্গাইলে চলছে সরকারি অফিস ও ব্যাংকের কার্যক্রম

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৭:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪
  • ৮৭ সময় দেখুন

সেনাবাহিনীর টহল অব্যহত

টাঙ্গাইল প্রতিনিধিঃ কারফিউ শিথিল করার পর টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো সরকারি অফিস-আদালত এবং ব্যাংকের কার্যক্রম চলছে। বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে অফিস ও ব্যাংকের কার্যক্রম। ব্যাংকে এবং সরকারি অফিসগুলোতে মানুষের ভিড় করতে দেখা গেছে।

 এদিকে শহরের দোকানপাট ও শপিংমল এবং বিপনী বিতানগুলোও খুলেছে। মানুষের যাতায়েত আগের তুলনায় বেড়েছে। এতে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে উঠছে।
অপরদিকে আজ সকাল থেকেই নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনীকে বিভিন্ন স্থানে টহল কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। এছাড়া শহরের মোড়ে মোড়ে পুলিশের চেকপোস্ট এবং বিজিবির টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কারফিউ শিথিল রাখা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুরু থেকেই সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শফিকুজ্জামান খান মোস্তফা/ইবিটাইমস 
জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

টাঙ্গাইলে চলছে সরকারি অফিস ও ব্যাংকের কার্যক্রম

আপডেটের সময় ০৭:৫০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪