ভিয়েনা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হবিগঞ্জে বিএনপি নেতার মুক্তির দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ অস্ট্রিয়ায় তুষারধসে আরও ২ জন নিহত : পুলিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন আকবর স্মারক ডাকটিকিট অবমুক্ত প্রধানমন্ত্রীর শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন জামায়াত আমিরসহ বিরোধীদলীয় নেতারা ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

ঝিনাইদহে এমপির গাড়ি ভাঙচুর

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০১:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪
  • ৩৫ সময় দেখুন

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারের গাড়িতে হামলা-ভাঙচুর করার অভিযোগ উঠেছে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার  ১১টার দিকে উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে রেখেছিল কোটা আন্দোলনকারীরা। তখন ব্যক্তিগত কাজে শৈলকুপায় যাচ্ছিলেন সংসদ সদস্য নায়েব আলী। পরে আন্দোলনকারীরা সংসদ সদস্যর গাড়িতে হামলা চালায়।

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার জানান,‘আমি শৈলকুপায় একটি কর্মসূচিতে যাচ্ছিলাম। সেসময় একদল যুবক রাজাকার রাজাকার স্লোগান দিয়ে আমার গাড়িতে হামলা চালাই। একটা অশুভ শক্তি দেশজুড়ে ভর করছে।সেই অশুভ শক্তির লোকজনই এ ঘটনা ঘটিয়েছে।’
এ বিষয়ে ঝিনাইদহের পুলিশ সুপার আজিম-উল-আহসান বলেন,‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

শেখ ইমন/ইবিটাইমস 

জনপ্রিয়

ভিয়েনায় বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝিনাইদহে এমপির গাড়ি ভাঙচুর

আপডেটের সময় ০১:৪৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০২৪