ভিয়েনা ০৩:১৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের, কেজি ৪২০

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৫:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
  • ৯৫ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: টানা বৃষ্টিতে নষ্ট হয়েছে ক্ষেতের মরিচ। তাতে কমেছে সরবরাহ। ফলে কেজিপ্রতি দাম বেড়েছে দেড়শো থেকে দু’শ টাকা। ঝিনাইদহের বাজারগুলোতে গত সপ্তাহে কাঁচা মরিচ ২২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাড়িয়েছে ৪০০ থেকে ৪২০ টাকা।
কয়েকদিনের ব্যবধানে হঠাৎ কাঁচা মরিচের দাম বৃদ্ধি পাওয়ায় নিম্নআয়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।
শনিবার শহরের নতুন হাটখোলা, পাগলাকানাই ও ওয়াপদা বাজার ঘুরে দেখা যায়, ৪২০ টাকা দরে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে।
ওয়াপদা বাজারের সবজি ব্যবসায়ী সাইফুল ইসলাম বলেন,’ গত সপ্তাহে বাজারে কাঁচা মরিচ প্রতিকেজি ২৫০ থেকে ২৮০ টাকা দরে বিক্রি করেছি। কিন্তু হঠাৎ পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’
নতুন হাটখোলা বাজারের সবজি ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন,’টানা বৃষ্টির কারণে ক্ষেতে মরিচ নষ্ট হচ্ছে। সরবরাহ কমায় দাম বেড়ে গেছে।’
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী বলেন,’নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করা হচ্ছে। প্রয়োজনে আরো জোরদার করা হবে।’
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

ঝাঁজ বেড়েছে কাঁচা মরিচের, কেজি ৪২০

আপডেটের সময় ০৫:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪