ভিয়েনা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন ধলীগৌরনগরে বিএনপির বিক্ষোভ মিছিল বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে আগ্রহী স্লোভেনিয়া বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা চীন-যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থিতিশীল ও উন্নত হয়েছে: সি চিনপিং পুতিন-ট্রাম্পের বৈঠক স্থায়ী হলো এক ঘণ্টারও কম সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কারাগারে সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল টাঙ্গাইলের তিন সেতু, বদলে যাওয়ার অপেক্ষায় পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা চরফ্যাশনের বালুচরে সাম্মাম চাষে সফল নুরু, ৫০ হাজারে আয় ২ লাখ টাকা

কাজ না করেই ‘বিল’ উত্তোলন

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
  • ৯৮ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: অনেক আগেই শেষ হয়েছে প্রকল্পের মেয়াদ। তবে যাত্রী ছাউনিটি এখনো রয়েছে জরাজীর্ণ। কাজ শেষ দেখিয়ে প্রকল্প বরাদ্দের টাকাও উত্তোলন করা হয়েছে। ঘষা মাজা করেই প্রকল্পের বরাদ্ধকৃত টাকা তুলে নিয়েছেন প্রকল্প কমিটি।
ঘটনাটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার রাখালভোগা এলাকায় যাত্রী ছাউনি নির্মাণের।
জানা গেছে, যাত্রী ছাউনি নির্মানে, ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর-নগদ) সাধারণ উন্নয়ন ২য় পর্যায়ে ৬০ হাজার টাকা বরাদ্ধ দেওয়া হয় রাখালভোগা যাত্রী ছাউনি নির্মাণে। তবে প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার পরও শেষ হয়নি এ কাজ।
স্থানীয়রা জানায়, অনেক আগে থেকেই এখানে যাত্রী ছাউনি ছিল। কয়েক বছর আগে ঝড়ে একটি পিলার ভেঙে যায় সেই সাথে ওপরের ছাউনি উড়ে যায়। কিছুদিন আগে মিস্ত্রি দিয়ে ভাঙা পিলারটি তৈরি করা হয়েছে। এ ছাড়া আর কোনো কাজই করা হয়নি যাত্রী ছাউনিতে।
নজরুল ইসলাম নামে স্থানীয় এক বাসিন্দা জানান,’যাত্রী ছাউনিটি জরাজীর্ণ অবস্থায় পড়ে ছিল। সাবেক এমপি যাত্রী ছাউনির জন্য ৬০ হাজার টাকা বরাদ্দ প্রদান করেন। তবে বরাদ্দের ওই টাকায় প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ শেষ না করে পুরো টাকা তুলে নিয়েছে প্রকল্প কমিটি।’
এ বিষয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা বলেন,’আমি এখানে নতুন এসেছি। সব প্রকল্প সম্পর্কে আমার জানা নেই। যে প্রকল্পগুলোর কাজ শেষ হয়নি সেগুলোর খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবো।’
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্নের অপপ্রচারের প্রতিবাদে লালমোহনে সংবাদ সম্মেলন

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

কাজ না করেই ‘বিল’ উত্তোলন

আপডেটের সময় ০৩:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪