ভিয়েনা ০৩:২৪ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

সেচ খালের ‘হাল’ ফেরালো কৃষকরা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ১২:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
  • ৪২ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্প কর্মকর্তাদের অনীহা আর অবহেলায় প্রায় পাঁচশো হেক্টরের বেশি জমিতে বছরের তিন মৌসুমে সেচের পানি সরবরাহ করা যাচ্ছিলো না। তাতে ক্ষতির মুখে পড়েন হাজার হাজার কৃষক। বাড়তি টাকা খরচ করে জমিতে সেচ দিতে হতো। তাতে যেন’ খাজনার চেয়ে বাজনা বেশি’ অবস্থা।
শেষ পযর্ন্ত উপায়ন্ত না দেখে শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের কয়েক গ্রামের শতাধিক মানুষ রবিবার ভোর থেকে এস-নাইন-কে খালের মধ্যে জমে থাকা দীর্ঘদিনের আগাছা, কলাবাগানসহ সব আবর্জনা পরিষ্কার করেন । সকাল থেকে শুরু হওয়া খাল পরিষ্কার শেষে উচ্ছসিত গ্রামবাসী গরুর মাংস ও খিচুড়ির আয়োজন করেন।
মনোহরপুর গ্রামের কৃষকরা জানান, এস-নাইন-কে সেকেন্ডোরি খালের টি-৮, ৯ ও ১০ টার্সারি খালের আওতায় ৫ কিলোমিটার দীর্ঘ এলাকায় খালকুলা, পাঠানপাড়া, হেতামপুর, হাজরামিনা, বিজুলিয়া, মনোহরপুর, দামুকদিয়া সহ কয়েকটি গ্রামের সাড়ে পাঁচ হাজার হেক্টরের বেশি জমিতে সেচসুবিধা দানের জন্য তৎকালিন পাকিস্তান আমলে খালগুলো খনন করা হয়। কিন্তু তিনটি মৌসুমের কোনটিতেই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের জিকে সেচ প্রকল্প কর্তৃপক্ষ সেচের পানি সরবরাহ দিতে পারেনা।
মনোহরপুর গ্রামের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মতিয়ার রহমান মিন্টু জানান, কৃষকরা কয়েকবছর ধরে একইভাবে কিছু অংশ  স্বেচ্ছাশ্রমে পরিষ্কার করলেও তা সংস্কার না করায় আবার আগাছা ও ময়লা অবর্জনায় পানি সরবরাহের অনুপযোগী হয়ে পড়ে। মাসের পর মাস কর্তৃপক্ষের অসহযোগিতার কারণে তারা বাধ্য হয়েই কিশোর, যুবক, বয়স্ক সবাইকে নিয়ে লেগে যান কাজে।
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

সেচ খালের ‘হাল’ ফেরালো কৃষকরা

আপডেটের সময় ১২:৩৮:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪