ভিয়েনা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ লালমোহনে মেধা, সর্বোচ্চ উপস্থিতি ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ১৫ জন নিহত টুংটাং শব্দে মুখর লালমোহনের কামার পাড়া ছাত্রদলের মামলায় এনসিপির নেতা তারেক রেজা গ্রেফতার টাঙ্গাইলে সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে ২ জন নিহত টাঙ্গাইলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন হাসপাতালের সেকমো আবুলের অনিয়ম-ই নিয়ম পাকিস্তানে দ্রুতই ইরান-যুক্তরাষ্ট্রের নতুন দফার বৈঠকের সম্ভাবনা: শাহবাজ শরিফ

লালমোহনের কালমা ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৯:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪
  • ৬৩ সময় দেখুন

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন সারাদেশের ১৬১টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন বাংলাদেশ নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী কালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই (বৃহস্পতিবার), যাচাই-বাছাই ৫ জুলাই (শুক্রবার), প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই (বুধবার), প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১১ জুলাই (বৃহস্পতিবার) ও ২৭ জুলাই (শনিবার) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গতবছরের ১৫ জুন কালমা ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে আকতার হোসেন নির্বাচিত হন। পরে সদ্য অনুষ্ঠিত লালমোহন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশগ্রহণ করার লক্ষ্যে চলতি বছরের ১ মে ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন আকতার হোসেন। ফলে এ ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য ঘোষণা করা হয়।

সালাম সেনটু/ইবিটাইমস 

জনপ্রিয়

রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

লালমোহনের কালমা ইউনিয়নের উপনির্বাচনের তফসিল ঘোষণা

আপডেটের সময় ০৯:৫৫:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০২৪