ভিয়েনা ০৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

এমপি আনার হত্যা হেলিকপ্টারে উড়ে ঝিনাইদহে ডিবি হারুনের দল,ফোন উদ্ধার

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৩:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪
  • ২৮ সময় দেখুন
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার আসামি শিমুল ভূঁইয়ার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা তিনটি মুঠোফোন পুকুরে ফেলে দেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু। সেই মুঠোফোনগুলো উদ্ধারে ঝিনাইদহ এসেছেন  ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান হারুন অর রশিদসহ ডিবির একটি টিম।

বুধবার সকাল ১২টার দিকে হেলিকপ্টারযোগে ঢাকা থেকে ঝিনাইদহে আসেন তিনি। এরপর ঝিনাইদহ কারাগার থেকে বাবু আহমেদ ওরফে গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আযমের নেতৃত্বে ঝিনাইদহ শহরের পায়রা চত্বর সংলগ্ন গাঙ্গুলি হোটেলের পিছনে একটি পুকুর থেকে মোবাইল উদ্ধার অভিযান চালানো হয়েছে। সেসময় ডুবুরি, ফায়ার সার্ভিস, ও মাছ ধরার জেলেদেরকে পুকুরে নামিয়ে অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন আইন শৃঙ্খলা বাহিনী ঝিনাইদহ শহর কঠোর নিরাপত্তা চাদরে ঘিরে রাখা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) শাহীন উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, অভিযান চলছে।
গত ৬ জুন (বৃহস্পতিবার) রাতে ঝিনাইদহ শহরের আদর্শপাড়া এলাকা থেকে গ্যাস বাবুকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। আটক বাবু ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক। এমপি আনোয়ারুল আজীম আনার হত্যা মামলার অন্যতম আসামি শিমুল ভূঁইয়ার নিকটাত্মীয় কাজী কামাল আহম্মেদ বাবু।
শেখ ইমন/ইবিটাইমস 
জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

এমপি আনার হত্যা হেলিকপ্টারে উড়ে ঝিনাইদহে ডিবি হারুনের দল,ফোন উদ্ধার

আপডেটের সময় ০৩:১৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৬ জুন ২০২৪