ভিয়েনা ১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের গাজায় শান্তি প্রচেষ্টা এবং লিবিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করতে তুরস্ক ও মিশর একসাথে কাজ করছে – এরদোগান “আপনি হৃদয়ের প্রধানমন্ত্রী”, আমাদের ভোলা-বরিশাল সেতু করে দেবেন-বরিশালে তারেক রহমানকে পার্থ বিএনপি’র নেতা-কর্মীদের ওপর জামায়াতের হামলা, আহত-৮ হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসককে মারধর, জরুরি বিভাগ ২ ঘণ্টা বন্ধ প্রচারণায় বাধার অভিযোগে টাঙ্গাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন ১২ তারিখে ঐতিহাসিক দায়িত্ব পালনের সুযোগ এসেছে : জামায়াত আমীর জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে ছোট-বড় সকলেই বিনামূল্যে চিকিৎসা দেয়া পাবে : মুজিবুর রহমান দেশে ইনসাফ কায়েম করতে চাচ্ছে জামায়াতে ইসলামী : অধ্যাপক মুজিবুর রহমান বর্ষা নিক্ষেপে স্বর্ণপদক পেলাে ঝালকাঠির মেয়ে ফারজানা

নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • EuroBanglaTimes
  • আপডেটের সময় ০৮:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪
  • ২৭ সময় দেখুন

ভোলা দক্ষিণ প্রতিনিধিঃ ভোলার লালমোহনে নানা বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে মো. ইয়াছিন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশু ইয়াছিন মায়ের সাথে আজ সকালে নানা বাড়ীতে বেড়াতে আসে।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শিশু ইয়াছিন উপজেলার বদরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দুর্লভ বাড়ীর  কামাল দুর্লভের ছেলে। সে সকালে মায়ের সাথে নানা বাড়ি একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেপারী বাড়ীতে বেড়াতে আসে। দুপুরের খেলতে গিয়ে তাকে খুঁজে না পেয়ে তার মা চিৎকার শুরু করলে প্রতিবেশিসহ সকলে মিলে খুঁজতে শুরু করে। একপর্যায়ে কয়েকজন পুকুরের পানিতে নামলে তাকে পানির নিচে পাওয়া যায়। সেখান থেকে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশু ইয়াছিনকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে লালমোহন থানার ওসি (তদন্ত) এনায়েত হোসেন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি আপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

জাহিদুল ইসলাম দুলাল/ইবিটাইমস

জনপ্রিয়

এবার নতুন আইসিসির দাবি পাকিস্তানের

Address : Erlaaer Strasse 49/8/16 A-1230 Vienna,Austria. Mob : +43676848863279, 8801719316684 (BD) 8801911691101 ( Ads) Email : eurobanglatimes123@gmail.com
Translate »

নানা বাড়ীতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময় ০৮:০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪